৭ই নভেম্বর সিপাহী বিপ্লব দিবস পালিত, শহীদ জিয়াই ছিলেন বহুদলীয় গণতন্ত্রের বাতিঘর – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার গণ-বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হয় উল্লেখ করে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন ৭১’র লাখো শহীদদের রক্ত অর্জিত সদ্য স্বাধীন বাংলাদেশ তখন তৎকালীন শাসকগোষ্ঠীর নেতৃত্বে এক ভয়াবহ দুর্নীতি ও দুঃশাসনে নিমজ্জিত হয়। জনগনের ওপর জুলুম-নির্যাতন ও দেশে মহালুন্ঠনের বিরুদ্ধে সেদিন বাংলার মজলুম মানুষরা রুখে দাঁড়ায়। যার ফলে ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে শহীদ জিয়াকে নেতা নির্বাচিত করেন এবং নেতৃত্বের মুকুট পরিয়ে দেন।

তিনি বলেন, শহীদ জিয়া শুধু নেতাই ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্রের বাতিঘর। যার হাতেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ হয়ে উঠে কৃষি, শিক্ষা, স্ব-নির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ। তিনিই আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও জাতীয় বীর উল্লেখ করে তিনি আরো বলেন, আমার আফসোস যার স্বামী রাষ্ট্রের জন্য জীবন দিলেন এবং যিনি বাংলাদেশের সফল তিন বারের প্রধানমন্ত্রী। তিনি যখন কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন তখন আমি বলতে বাধ্য হই হে আল্লাহ তুমি আমাদেরকে এই অত্যাচারী জালীম শাসকের হাত  থেকে রক্ষা করুন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৭ই নভেম্বর আমাদের ত্যাগের চেতনা। আসুন আমরা গণতন্ত্র  ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করি। দেশ বাঁচাই – মানুষ বাঁচাই। তিনি আজ ৭ নভেম্বর বিকাল ৪ টায় আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত “বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, আবু মোজাফ্ফর মোঃ আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল  হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, মানিক সরকার, জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফাইজুর রহমান, যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিন, সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সহ সভ্পাতি শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজ, ঢাকা মহানগর যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা মজদুর লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান তিতাস, জাগপা ছাত্রলীগ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

এদিকে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে বাদ জোহর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জানাজায় জাগপা অংশগ্রহন করে এবং বেলা ১২ টায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান।