মওলানা ভাসানী স্মরণে জাগপা’র আলোচনা সভা

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, নিপীড়িত-নির্যাতিত খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের প্রাণপুরুষ, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম ওফাত দিবসে ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ভাসানীর স্বপ্ন দেখা বাংলাদেশ আজ জালিমশাহীর দুঃশাসনে নিমজ্জিত। স্বাধীনতার স্বপ্নগুলোকে দুঃশাসনের যাতাকলে পিষে মেরে ফেলা হচ্ছে।

তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে জালিমশাহীর শেষ রক্ষা হবে না জেনেই তারেক রহমান এখন তাদের জন্য চরম আত্মঘাতি হয়ে পড়েছে। হাজার মাইল দূরে থেকেও নেতাকর্মীদের সাথে সাংগঠনিক আলাপন সরকারের মধ্যে ভীতি সঞ্চার করেছে। সুতরাং তারেক রহমান দেশে ফিরে আসলে আওয়ামী লীগের কি হবে ?

১৯ নভেম্বার ২০১৮ বিকাল ৩টায় জাগপা’র আসাদ গেটস্থ দলীয় কার্যালয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মরণে ‘ভাসানীর মিলিত সংগ্রাম ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম শাহাদাৎ, যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন, সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল চন্দ্র সরকার, মাসুম বিল্লাহ, ইসহাক মীর, নগর জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু, গাজী ফকির প্রমুখ।