বীরপ্রতীক তারামন বিবি’র মৃত্যুতে জাগপা’র শোক

১১নং সেক্টরের বীরমুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবি (৬২) গতকাল শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারামন বিবি। তাঁর মৃত্যুতে দেশ তাঁর একজন সূর্য সন্তানকে হারালো।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।