জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র পিরোজপুর জেলা কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মোঃ হাসান সিকদারকে আহবায়ক ও মাওলানা ইদ্রীস আলীকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত পিরোজপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া পিরোজপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
পিরোজপুর জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – মোঃ হাসান সিকদার
২/ যুগ্ম আহবায়ক – মোঃ সাইফুল ইসলাম
৩/ যুগ্ম আহবায়ক – ঝুমুর খানম
৪/ যুগ্ম আহবায়ক – মোঃ ছিদ্দিকুর রহমান
৫/ সদস্য সচিব – মাওলানা ইদ্রীস আলী
৬/ সদস্য – মোঃ শফিকুল ইসলাম
৭/ সদস্য – নমীতা রানী মিস্ত্রি
৮/ সদস্য – মোহেবুল্লাহ
৯/ সদস্য – বিলকিছ জাহান
১০/ সদস্য – রফিকুল ইসলাম
১১/ সদস্য – ইমরান মিয়া
১২/ সদস্য – মাহতাব উদ্দিন
১৩/ সদস্য – আব্দুল আজিজ
১৪/ সদস্য – আবু সাইদ
১৫/ সদস্য – সোহেল রানা মাসলুম
