জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র পটুয়াখালি জেলা কমিটি বিলুপ্ত করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মোঃ আব্দুর রহমানকে আহবায়ক ও মোঃ সোহাগ তালুকদারকে সদস্য সচিব করে পটুয়াখালি জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত পটুয়াখালি জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া পটুয়াখালি জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
পটুয়াখালি জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – মোঃ আব্দুর রহমান
২/ যুগ্ম আহবায়ক – মোঃ রাসেল চৌধুরী
৩/ সদস্য সচিব – মোঃ সোহাগ তালুকদার
৪/ সদস্য – মোঃ ফিরোজ আলম
৫/ সদস্য – মোঃ ইব্রাহিম শরীফ
৬/ সদস্য – মোঃ হামিদুর নুর রানা
৭/ সদস্য – শ্রী স্বজল চন্দ্র শীল
৮/ সদস্য – মোঃ কাওসার হাওলাদার
৯/ সদস্য – মোঃ শহিদুল ইসলাম
১০/ সদস্য – মোঃ আল-আমিন
