নরসিংদী জেলা জাগপা’র আহবায়ক কমিটি গঠিত!

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র নরসিংদী জেলা কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। সৈয়দ মোঃ সফিকুল ইসলামকে আহবায়ক ও মোঃ মান্নাদুল কবীরকে যুগ্ম আহবায়ক করে নরসিংদী জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত নরসিংদী জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া নরসিংদী জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।         

নরসিংদী জেলা আহবায়ক কমিটিঃ

১/ আহবায়ক               – সৈয়দ মোঃ সফিকুল ইসলাম      

২/ যুগ্ম আহবায়ক        – মোঃ মান্নাদুল কবীর              

৩/ যুগ্ম আহবায়ক         – মোর্শেদ আলম       

৪/ সদস্য                   – বেনুজীর আহমেদ    

৫/ সদস্য                   – ইদ্রিস আলী সবুজ  

৬/ সদস্য                   – নাঈমুল আশরাফ

৭/ সদস্য                   – নয়ন মিয়া

৮/ সদস্য                   – সৈয়দা মিনারা পারভীন  

৯/ সদস্য                   – বশির উদ্দিন আহমেদ

১০/ সদস্য                  – মোহাম্মদ আলী

১১/ সদস্য                  – আজারুল ইসলাম খন্দকার

১২/ সদস্য                  – হোসনে আরা খাতুন আভা

১৩/ সদস্য                  – মোহাম্মদ আবু হানিফ

১৪/ সদস্য                  – ফয়সাল আহম্মেদ  

১৫/ সদস্য                  – নিফাদুল ইসলাম