নজরুল ইসলাম খান এর সাথে জাগপা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১১ নভেম্বর রাত ১০ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করে জাগপা প্রতিনিধি দল।

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে জাগপা প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল।