জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র জামালপুর জেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। শেখ মোঃ মোখছেদুর রহমানকে আহবায়ক ও শাহাজাদা সম্রাটকে সদস্য সচিব করে জামালপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত জামালপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া জামালপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
জামালপুর জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – শেখ মোঃ মোখছেদুর রহমান
২/ যুগ্ম আহবায়ক – মৌসুমী সরকার
৩/ সদস্য সচিব – শাহাজাদা সম্রাট
৪/ সদস্য – মোশারফ হোসেন
৫/ সদস্য – মোঃ শামীদুল ইসলাম
৬/ সদস্য – মিহীরন আক্তার
৭/ সদস্য – মোঃ ময়নাল
