জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান’কে জাগপা’র পার্লামেন্টারী (মনোনয়ন) বোর্ডের প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফ্ফর মোঃ আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল।
গতকাল শনিবার রাত ৮ টায় আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং কমিটি অনুমোদন করেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত এই কমিটি বহাল থাকবে।
