জাগপা নেতা আসাদুর রহমান খান হাসপালে ভর্তি!

জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯০’র ছাত্রনেতা আসাদুর রহমান খান গুরুতর অসুস্থ  হয়ে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯নং কেবিনে ভর্তি হয়েছেন। তাৎক্ষনীক পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তার পিত্তস্থলীতে পাথর ও হার্টের সমস্যা ধরা পড়েছে। তিনি ঢাকা মেডিকেলের ড. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী শনিবার সকালে অপারেশন করা হবে বলে জানানো হয়েছে।

তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফ্ফর মো. আনাছ। এদিকে তার পরিবার থেকে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।