গাজী ফকীরের মৃত্যুতে জাগপার শোক!

জাগপার দুর্দিনের কান্ডারী ও শফিউল আলম প্রধানের সার্বক্ষণিক সঙ্গী, জাগপা মজদুর লীগের কেন্দ্রীয় সহ সভাপতি, গাজী ফকীর ২২ জুলাই রাত সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ পুরস্থ বছিলা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৩ জুলাই বাদ জোহর বগুড়া মোকামতলা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কেন্দ্রীয় জাগপার ছাত্র বিষয়ক সম্পাদক শামিম আখতার পাইলট এর নেতৃত্বে বগুড়া জেলা জাগপা, মরহুমের দাফনের পূর্বে দলীয় জানাজা ও স্যালুট এর আয়োজন করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, রকিবুদ্দিন চৌধুরী মুন্না, আবু মোজাফ্ফর মো: আনাছ, নিজামুদ্দিন অমিত, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, মো: হাশমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ, যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিন, জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল।

নেতৃবৃন্দ বলেন জাগপা পরিবার তার দীর্ঘ দিনের একজন ত্যাগী ও সাহসী অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে। তার আকস্মিক চলে যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ তার বিদায়ী আত্নার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আগামী ২ আগস্ট বাদ আছর আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা’র উদ্যোগে মরহুমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।