গাইবান্ধা জেলা জাগপা’র সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা সরকারকে গতকাল রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তার নামে কোন মামলা না থাকার পরেও গায়েবি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন রাজনীতির প্রতিহিংসার কারনে সামসুদ্দোহাকে অন্যায় ভাবে পুলিশ গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।
