জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মোঃ হেলাল আহমেদকে আহবায়ক ও মোঃ জাকিউল আলম সাকীকে সদস্য সচিব করে নীলফামারী জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত নীলফামারী জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া নীলফামারী জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
নীলফামারী জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – মোঃ হেলাল আহমেদ
২/ যুগ্ম আহবায়ক – জাহাঙ্গীর আলম চৌধুরী
৩/ যুগ্ম আহবায়ক – জোতিশ চন্দ্র রায়
৪/ যুগ্ম আহবায়ক – মীর মোছাদ্দেক হোসেন
৫/ সদস্য সচিব – মোঃ জাকিউল আলম সাকী
৬/ সদস্য – আল আমিন
৭/ সদস্য – এরশাদুল আলম বাবু
৮/ সদস্য – ডাঃ ওমর ফারুক
৯/ সদস্য – আব্দুর রহিম
১০/ সদস্য – আবু আলম
১১/ সদস্য – মোঃ জুয়েল
১২/ সদস্য – গোলাম কবির বুলু
১৩/ সদস্য – মোঃ ফয়জুল্লা
১৪/ সদস্য – শাহাবুর রহমান সাবু
১৫/ সদস্য – গোলাম কাওছার যাদু
