মেজর (অব) মো: হাফিজ উদ্দিন আহমেদের নি:শর্ত মুক্তি চাই – রাশেদ প্রধান

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সংগ্রামী জননেতা মেজর (অব) মো: হাফিজ উদ্দিন আহমেদ কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নি:শর্ত মুক্তি দাবী করেছেন জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন জালীমশাহী দিল্লীর স্বরূপে জনগনের ওপর আগ্রাসন চালাচ্ছে। সারা দেশ আজ ভারতীয় দোসরদের জুলুমতন্ত্রের খাঁচায় বন্দি।

তিনি বলেন কি অপরাধে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে? যে স্বপ্ন দিল্লিকে দেখিয়ে পুণরায় ক্ষমতায় এসেছেন আপনার সেটা পুরণ হয়েছে। এবার খালেদা জিয়াকে মুক্তি দিতে ভয় কিসের? কথাবার্তা পরিষ্কার খালেদা জিয়া, মেজর হাফিজ সহ সকল রাজবন্দিদের মুক্তি দিন নতুবা শেষ খেলায় আপনাদের করুন পরাজয় ঘটবে ইনশাআল্লাহ। তিনি আজ রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন।