‘খালেদা জিয়ার জনপ্রিয়তায় সরকার আতঙ্কিত’ – আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশের উপর শাসকগোষ্ঠী যে নির্মম নির্যাতন চালাচ্ছে তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীন রাখা হয়েছে। তিনি বলেন এভাবে জুলুম চালিয়ে বেশিদিন টিকে থাকা যাবেনা। সময় হলেই পতন ঘটবে। তিনি শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন শফিউল আলম প্রধানের শূণ্যতায় আজ দেশে গণতন্ত্রের মহা সংকট

তিনি আজ মঙ্গলবার বিকাল ৫ টায় জাগপা আয়োজিত শফিউল আলম প্রধানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে তাসমিয়া প্রধান বলেন কীর্তিমান মানুষরা কখনো মৃত্যুবরণ করেন না তারা চির অমর হয়ে থাকেন। মরহুম শফিউল আলম প্রধান তাদের একজন। তিনি শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন যারা নিজেদের প্রয়োজনে শফিউল আলম প্রধান ও জাগপার সাথে বেঈমানি করেছেন আমি তাদের ক্ষমা করে দিলাম। মনে রাখবেন আল্লাহ যাদের প্রভু তাদের ভয় পাবার কিছুই নাই।

জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হালিম, শামীম বিন সাঈদী, কল্যাণ পার্টির  মেজর জেঃ ইব্রাহীম, গোলাম মাওলা রনি, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, ব্যারিষ্টার সারোয়ার, নেজামী ইসলামীর মোঃ আব্দুর রকিব, জাতীয় পার্টির জাফর উল্লাহ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (এরশাদ) সরদার শাহাজান, বাংলাদেশ ন্যাপের আজহার উদ্দিন, জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, আবু মোজাফ্ফর মোঃ আনাছ, আসাদুর রহমান, আবিদুর রহমান, সৈয়দ শফিকুর রহমান, খান,অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, ইনসান আলম আক্কাস, এস এম শাহাদাত, শামীম আক্তার পাইলট, রাইসুল ইসলাম চন্দন, জাহিদ হোসেন, যুবনেতা আরিফুল হক তুহিন, রিয়াজ রহমান, নজরুল ইসলাম বাবলু, প্রকৌশলী সিরাজ, জাগপা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রুবেল, আবদুর রহমান ফারুকী প্রমুখ।