ভোটাধিকার হারানোর পথে উপজেলা নির্বাচনে অংশ নেবে না জাগপা – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

জাতীয় নির্বাচনের কালো পথ ধরেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি চলছে দাবী করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন একদলীয় শাসকের হাতে জনগণের ভোটাধিকার- স্বাধীনতা ও গণতন্ত্র কোনটাই নিরাপদ নয়। সুতরাং জাগপা উপজেলা নির্বাচনে অংশগ্রহন করবে না।

একাদশ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির কালো দিবস ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন এ নির্বাচনে রাষ্ট্রের সকল গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে। দেশে এখন পতাকা আছে স্বাধীনতা নাই। ভূমি আছে মানচিত্র নাই। শিল্প আছে উৎপাদন নাই। সুতরাং মাতৃভূমি আজ মৃত লাশের প্রতিচ্ছবি।

সরকারকে হুশিয়ার করে তিনি বলেন জোয়ার-ভাটার এদেশে কোন ফ্যাসীবাদের ক্ষমতা চিরস্থায়ী হয়নি। আপনিও পারবেন না। তিনি বলেন দেশবাসী জানতে চায় কি অপরাধে তিনবারের প্রধান মন্ত্রী দেশনেন্ত্রী  বেগম খালেদা জিয়াকে কারান্তীণ রাখা হয়েছে? অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তিদিন নতুবা গণআন্দোলনের মাধ্যমে আপনাকে বিদায় নিতে বাধ্য করা হবে।

তিনি আজ শুক্রবার সকাল ১১ টায় আসাদগেট দলীয় কার্যালয়ে একাদশ নির্বাচন প্র্রেক্ষিত  ও উপজেলা নির্বাচন প্রসঙ্গ নিয়ে জাগপার জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার  যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জাগপা সহ সভাপতি  ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছ, মাষ্টার এম এ মান্নান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, বেলায়েত  হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, ইনসান আলম আক্কাস, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, আন্তর্জাতিক সম্পাদক এস এম শাহাদাত, মানিক সরকার প্রমুখ।