ভিপি নুরের ওপর হামলায় জাগপা’র নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, রোববার দুপুরে ডাকসু ভবনের ভেতরে ভিপি নুরুল হক নুরকে মুক্তিযুদ্ধ মঞ্চের লোকেরা নির্মমভাবে প্রহার করেছে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তার সঙ্গে অনেকে ছিলেন, তারাও আহত হয়েছে| এমনকি কয়েকজনকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এ কেমন দেশ, কেমন স্বাধীনতা? এ ভাবে একটা দেশ চলতে পারেনা| আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।