শফিউল আলম প্রধান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে যশোর জাগপা’র শীতবস্ত্র বিতরণ

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত বলেন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শফিউল আলম প্রধান ছিলেন বিপ্লবী নেতা। দেশের বর্তমান ক্রান্তি লগ্নে শফিউল আলম প্রধানের খুবই প্রয়োজন ছিল। তার অসমাপ্ত বিপ্লবকে বেগবান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আজকের এই বিশেষ দিনে মরহুম শফিউল আলম প্রধানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শনিবার বিকেলে যশোর শহরের বড় বাজার হাটচান্নি মার্কেট এর ২য় তলায় মরহুম শফিউল আলম প্রধান এর ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে যশোর জাগপা আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জাগপা যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরূপ, যশোর জেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস মৃধা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হাসান রাব্লু, সহ-দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ|