জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মোঃ নজরুল ইসলাম বাবলুকে আহবায়ক ও মোঃ আওলাদ হোসেন জিকুকে সদস্য সচিব করে লক্ষ্মীপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত লক্ষ্মীপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া লক্ষ্মীপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
লক্ষ্মীপুর জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – মোঃ নজরুল ইসলাম বাবলু
২/ যুগ্ম আহবায়ক – মোঃ মোর্শেদ আলম
৩/ সদস্য সচিব – মোঃ আওলাদ হোসেন জিকু
৪/ সদস্য – মোঃ জাবেদ হোসেন
৫/ সদস্য – নুর মোহাম্মদ সুমন
৬/ সদস্য – মীর শামীম
৭/ সদস্য – মোঃ সুমন
৮/ সদস্য – মোঃ নাজমুল হাসান
৯/ সদস্য – ফাতেমা আক্তার শিউলি
১০/ সদস্য – মোঃ আনোয়ার
১১/ সদস্য – মোঃ আব্বাস উদ্দিন
