রাষ্ট্রের উপর শকুনের নজর শুভ হবে না – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

মজলুম জনগণকে ফেরারী বানিয়ে রাখা যাবে না হুশিয়ারী উচ্চারণ করে জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, পরাধীনতা ভেঙে স্বাধীনতাই জাগপা’র ইতিহাস। মনে রাখবেন জাগপা গণমানুষের দল। স্বাধীনতা ও গণতন্ত্রই জাগপা’র মূল মন্ত্র। সুতরাং শকুনের নজর থেকে মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন, কোন আপোস নয়, জাগপা জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

তাসমিয়া প্রধান আরো বলেন, আমরা কি পেলাম বা কি পেলাম না সেটা বড় কথা নয়, তবে জাগপা এবং শফিউল আলম প্রধানের আত্মার সাথে যারা বেঈমানী করেছে তাদের সমুচিত জবাব দেয়া হবে। সুতরাং সাধু সাবধান।

তিনি আজ বিকাল ৪.৩০টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপা’র নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খোন্দকার লুৎফর রহমান, জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও সহ সভাপতি রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, খন্দকার আবিদুর রহমান, আ.স.ম মেজবাহ উদ্দিন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, ইনসান আলম আক্কাছ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, আন্তর্জাতিক সম্পাদক এস.এম শাহাদাত, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম আক্তার পাইলট, সহ প্রচার সম্পাদক মানিক সরকার, উপদেষ্টা সালাম চৌধুরী প্রমুখ।

এদিকে সভায় আগামী ২৫ জানুয়ারি থেকে জাগপা সদ্য নির্বাচনী এলাকাসহ সাংগঠনিক জেলা সফর করবে এবং উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।