জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র রাজবাড়ী জেলা কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মেহেদী আল মনসুরকে আহবায়ক ও ফিরোজ আহমেদকে যুগ্ম আহবায়ক করে রাজবাড়ী জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত রাজবাড়ী জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া রাজবাড়ী জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
রাজবাড়ী জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – মেহেদী আল মনসুর
২/ যুগ্ম আহবায়ক – ফিরোজ আহমেদ
৩/ সদস্য – কাশেম শেখ
৪/ সদস্য – কাইয়ুম মন্ডল
৫/ সদস্য – নয়ন মন্ডল
৬/ সদস্য – মধু মন্ডল
৭/ সদস্য – রফিক মন্ডল
৮/ সদস্য – আনোয়ার হোসেন
৯/ সদস্য – শহীদ মন্ডল
১০/ সদস্য – শেরভ মন্ডল
১১/ সদস্য – সমির মন্ডল
