জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র রংপুর মহানগর কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। ইঞ্জি. মোঃ আলী আজাহারকে আহবায়ক ও মোঃ মুন্না আহমেদকে সদস্য সচিব করে রংপুর মহানগর জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত রংপুর মহানগর জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া রংপুর মহানগর জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
রংপুর মহানগর আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – ইঞ্জি. মোঃ আলী আজাহার (রুবেল)
২/ সদস্য সচিব – মোঃ মুন্না আহমেদ
৩/ সদস্য – তানজিলা আশা
৪/ সদস্য – মোঃ রিপন
৫/ সদস্য – মোঃ শুভ
৬/ সদস্য – রুহুল আমিন
৭/ সদস্য – রোকন উদ্দিন
