জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা’র অঙ্গ সংগঠন যুব জাগপার ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মীর ইসাহাককে আহ্বায়ক ও নাসির উদ্দিন নিশাতকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন এবং সাধারণ সম্পাদক রিয়াজ রহমান
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. সাগর, নুর মোহাম্মদ হোসেন মিলন, আসাদ নূর, আল-আমিন শেখ, মো. সাইফুল ইসলাম আল আমিন, মো. মহিবউল্লাহ, জারজিস জুবায়ের, নুর হোসেন, আরিফুল হক, আমিনুল ইসলাম, মোঃ শাহিন, আকতার হোসেন ও আলী হোসেন।
