বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন,সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি নজরুল ইসলাম বাবলু।
নেতৃবৃন্দ আজ ২৬/১০/১৯ শনিবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিএনপি’র প্রধান অঙ্গসংগঠন যুবদল স্বাধীনতার পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতিয়ার হিসাবে কাজ করেছে। সংগঠনটি অনেক গুলো সাফল্যের অংশিদার।
নেতৃবৃন্দ বলেন,জালীম শাহীর ষড়যন্ত্রের লক্ষ্য বস্তু হয়ে এই সংগঠনটি গত ১৩ বছর জেল- জুলুম, মামলা- হামলা, ক্রসফায়ারের শিকার হয়েছে। কিন্তু দেশপ্রেম ও গণতন্ত্র পূণঃরুদ্ধারে তাদের সংগ্রাম আজো আপোষহীন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মিছিলে যুবদল আজো রাজপথে। আমরা তাদের সাফল্য কামনা করি।
আমরা আশা করি যুবদল ও যুব জাগপা’র মিলিত সংগ্রামের মাধ্যমে জালীমশাহীর বন্দি খানা থেকে দেশনেত্রীকে মুক্ত করে।গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
