মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের শাহাদাত বার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ করেছে জাগপা। ১৯ নভেম্বর ২০১৮ সকাল ১১টায় মিরপুরে জাগপা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এর নেতৃত্বে জাগপা নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি বলেন মেজর জলিল ছিলেন অকুতভয় যোদ্ধা। ওনার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অন্যায়ের সামনে মাথা নত করা যাবেনা।
