ভোলা জেলা জাগপা’র আহবায়ক কমিটি গঠিত!

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র ভোলা জেলা কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। ইসহাক মীরকে আহবায়ক ও জিয়াউর রহমান জুয়েলকে সদস্য সচিব করে ভোলা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।   

ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত ভোলা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া ভোলা জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।     

ভোলা জেলা আহবায়ক কমিটিঃ

১/ আহবায়ক               – ইসহাক মীর             

২/ যুগ্ম আহবায়ক           – শাকিল আহমদ                  

৩/ যুগ্ম আহবায়ক           – শেখ ফরিদ উদ্দিন               

৪/ সদস্য সচিব             – জিয়াউর রহমান জুয়েল    

৫/ সদস্য                   – মোঃ রাশেদ মিয়াজী  

৬/ সদস্য                   – মোঃ জামাল উদ্দিন

৭/ সদস্য                   – মোঃ নওয়াব আলী

৮/ সদস্য                   – মোঃ খোকন

৯/ সদস্য                   – মোঃ কালাম মীর

১০/ সদস্য                  – মোঃ শাহিন

১১/ সদস্য                  – মোঃ আনোয়ার