জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ঢাকার দুই সিটিতে ভোটার সংখ্যা প্রায় ৫৪ লাখ। আর ভোট পরেছে প্রায় ১৪ লাখ যা কিনা মোট ভোটারের ১৫-১৭% শতাংশ মাত্র। মাত্র ১৭ শতাংশ ভোট নিয়ে কেউ কখনোই ৫৪ লাখ ভোটার বা ঢাকা মহানগরের দেড় কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না! ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর থেকেই দেশের জনগণ ভোটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তাই জনগণের ইচ্ছের প্রতিফলন আমরা ভোটে দেখতে পারি নাই। এই ভোটে আওয়ামীলীগ জিতে নাই, হেরেছে দেশের জনগণ, ভোটাধিকার আর গণতন্ত্র।
তিনি আরো বলেন ঢাকা মহানগর হলো সারাদেশের আয়না”! এখানে ৬৪ জেলার সব শ্রেণী পেশার মানুষ বসবাস করে। ভোট পরবর্তী সময়ে বিশ্লেষণ করুন এবং প্রকৃত সত্য এবং নিজেদের দুর্বলতা খোজার চেষ্টা করুন। ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমি নিবাচন কমিশন কে আহবান করে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে পূনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত ‘ভোট ও গণতন্ত্র শীর্ষক’ আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাছ, মানিক সরকার, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার, নগর জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু, যুব জাগপার নেতা বিপুল সরকার প্রমুখ।
