বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি এর সকল নেতাকর্মীকে শুভেছা জানিয়েছেন, জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ‘বিএনপি এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। ভুলে গেলে চলবেনা, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান বাহিনী নিরস্ত্র বাঙালি জনগনের উপর হামলা করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং স্বশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তিনি বীর উত্তম এবং বাংলাদেশের সফল রাষ্ট্রপতি। আজ অত্যন্ত দুঃখের সাথে দেখতে হয় বাংলাদেশ থেকে জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। ভবন, স্থাপনা কিংবা পুস্তক থেকে জিয়া’র নাম সরিয়ে আর মিথ্যাচার করে জিয়াকে মুছে ফেলা যাবেনা কারন জিয়া বাংলার মানুষের অন্তরে বাস করে।’
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’কে জেলখানায় বন্দি রেখে আত্মতৃপ্তি করবেননা কারন ইতিহাস বলে অহংকারী স্বৈরশাসকের পতন সবসময় মর্মান্তিক হয়। এখনও সময় আছে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন।’
