মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর হাতে সৃষ্ট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ এর ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ‘ন্যাপের ইতিহাস মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ইতিহাস। ন্যাপের ইতিহাস হাজী মুহাম্মদ দানেশ, অধ্যাপক মোজাফফর আহমদ, মহিউদ্দিন আহমদ, মশিউর রহমান (যাদু মিয়া), পীর হাবিবুর রহমান, শফিকুল গানি স্বপনের ইতিহাস। ন্যাপের ইতিহাস গণমানুষের মুক্তির সমাজতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। ইতিহাস ভুলে গেলে চলবে না, বাংলাদেশ ন্যাপ ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।’
তিনি আরও বলেন, ‘জাগপা ও বাংলাদেশ ন্যাপের বর্তমান রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে কিন্তু মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ভুলে গেলে চলবেনা। ভাসানীকে অস্বীকার করার অর্থ বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা কারন বাংলাদেশের ইতিহাস আর ভাসানী ওতপ্রোত ভাবে জড়িত। যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী।’
জনাব রাশেদ প্রধান বাংলাদেশ ন্যাপ এর ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ন্যাপ এর বর্তমান চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া সহ সকল নেতাকর্মীকে শুভেছা জানিয়েছেন।
