জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র বগুড়া জেলা কমিটি বিলুপ্ত করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মোঃ শামীম আক্তার পাইলটকে আহবায়ক ও মোঃ মুঞ্জুরুল কাদির তুহিনকে সদস্য সচিব করে বগুড়া জেলা জাগপা আহবায়ক কমিটি’র অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এসময় তিনি আমির হোসেন মণ্ডল, সেলিম চৌধুরী, শেখ মাহবুব হোসেন লেমন, আবদুর রাজ্জাক বাচ্চু সরকার, আবদুর রাজ্জাক মিল্লাত, জেডিউর রহমান, রেজাউর রহমান রেজা, খাজা বাহাউদ্দিন বাবু, খাজা রফিকুল ইসলাম বকুল, গাজী ফকির সহ বগুড়া জাগপার সকল প্রয়াত নেতৃবৃন্দকে স্মরণ করেন। ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত বগুড়া জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন।
এসময় জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান বলেন, কেন্দ্রীয় জাগপা’র শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং এক সময়ের তুখোড় ছাত্রনেতা শামীম আক্তার পাইলট এর নেতৃত্বে বগুড়া জেলা জাগপা আগামীর আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বগুড়া জেলা আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফ্ফর মো: আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, মো: হাশমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন প্রমুখ।
বগুড়া জেলা জাগপা আহবায়ক কমিটিঃ
আহ্বায়কঃ মোঃ শামীম আক্তার পাইলট,
যুগ্ম-আহ্বায়কঃ মোঃ শামছুল হক, মীর ওসমান আলী শুভ শেঠ, মোঃ শফিকুল ইসলাম মোহন,
সদস্য সচিবঃ মোঃ মুঞ্জুরুল কাদির তুহিন,
সদস্যঃ মোঃ ইমারুল, মোঃ দেলদার হোসেন নান্টু, মোছাঃ পারভীন সুলতানা, মোঃ দৌলতজ্জামান মানিক, মোঃ হেলাল উদ্দিন সাকিদার, মোঃ আব্দুর রহমান বাদশা, মোঃ আবু রায়হান, সার্জেন্ট (অবঃ) খালেদ হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ তাহেরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সরকার, মোঃ আব্দুল লতিফ নয়ন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাছিমুল হক নয়ন, মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সদস্যঃ সানজিদা বানু, মোছাঃ সবিতা বেগম।
