প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা মানবো না: রাশেদ প্রধান

জাগপা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। তাই জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি নিরাপদ রাষ্ট্র গঠনে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আশা করি, নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে সকলের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিবেন। প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না-মানবো না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর জাগপার রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান এসব কথা বলেন।