আবু মোজাফফর মো: আনাসকে সভাপতি ও শেখ জামাল উদ্দিনকে সাধারন সম্পাদক করে “প্রধান স্মৃতি পরিষদ” এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান|
এ সময় জাগপা সভাপতি বলেন “প্রধান স্মৃতি পরিষদ” একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে| এই সংগঠনের প্রত্যেকটা মানুষ পরিক্ষিত এবং সফল সংগঠক| তাই আমি বিশ্বাস করি “প্রধান স্মৃতি পরিষদ” এর সংগঠকেরা, শফিউল আলম প্রধান এবং রেহানা প্রধানের কর্মময় জীবন আমাদের এবং পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরবে| একই সাথে সমাজের উন্নতির জন্য, অবহেলিত মানুষদের জন্য বিভিন্ন উন্নয়নমুলক কাজ করবে|
“প্রধান স্মৃতি পরিষদ” এর নবনির্বাচিত সভাপতি আবু মোজাফফর মো: আনাস বলেন, প্রিয় নেতা শফিউল আলম প্রধান ও প্রিয় নেত্রি অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিকে ধারন করতে চাই| নেতানেত্রির জন্ম বার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করতে চাই, ওনাদের নিয়ে বই প্রকাশ করতে চাই, ভিডিও ডকুমেন্টারি করতে চাই| এছারাও অনেক পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এক এক করে বাস্তবায়ন করবো|
“প্রধান স্মৃতি পরিষদ” এর সভাপতি হিসেবে আবু মোজাফফর মো: আনাস এবং সাধারন সম্পাদক হিসেবে শেখ জামাল উদ্দিন এর সাথে দায়িত্ব গ্রহণ করেন সহ-সভাপতি পদে মো: হাসমত উল্লাহ এবং এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানিয়া আক্তার রুপা এবং আরিফুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: হেলাল, দপ্তর সম্পাদক পদে প্রকৌশলী সিরাজ, প্রচার সম্পাদক পদে শ্যামল চন্দ্র সরকার, সদস্য হিসেবে ফয়সাল অরণ্য, মীর আমির হোসেন আমু, কমরুন নাহার মনি এবং নান্নু হাওলাদার| এছারাও সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাশেদ প্রধান| এ সময় উপস্থিত জাগপা’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সহ জাগপা’র কেন্দ্রীয় নেত্রীবৃন্দ “প্রধান স্মৃতি পরিষদ” এর সফলতা কামনা করেন|

