পাবনা জেলা জাগপা’র আহবায়ক কমিটি গঠিত!

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র পাবনা জেলা কমিটি বিলুপ্ত করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। শাহীনুর রহমান শাহীনকে আহবায়ক ও আবু জাফর টুকুকে সদস্য সচিব করে পাবনা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।   

ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত পাবনা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া পাবনা জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।        

পাবনা জেলা আহবায়ক কমিটিঃ

১/ আহবায়ক                 – শাহীনুর রহমান শাহীন           

২/ যুগ্ম আহবায়ক            – হাফিজুর রহমান হাফিজ          

৩/ যুগ্ম আহবায়ক            – আবদুল কাদের           

৪/ যুগ্ম আহবায়ক            – রন্জু শেখ         

৫/ যুগ্ম আহবায়ক           – বিপুল শেখ

৬/ সদস্য সচিব             – আবু জাফর টুকু                 

৭/ সদস্য                      – মোঃ রুহুল আমিন

৮/ সদস্য                     – মোঃ মনির হোসেন

৯/ সদস্য                     – মোঃ মামুন শেখ