দুর্নীতির কারণে উপকুলীয় অঞ্চলে একটি বাঁধও নির্মাণ হয়নি!

দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভা – ‘দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীর চেয়ে রাখাল বালক হওয়া সম্মানের’
উপকুলীয় অঞ্চলসহ সারাদেশের মানুষকে ‘ফনী’র পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে জাগপা’র সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভয়াবহ ‘ফনী’ ঠেকাতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশনা হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগ মন্ত্রণালয় ও এলজিআরডি মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ দিলেই পারতেন। বরাদ্দের টাকার কত শতাংশ কাজ হয়েছে এবং কত শতাংশ পকেটে ঢুকানো হয়েছে ? তার হিসাবটা জেনে নিন। নিজেদের দুর্নীতির কারণে গত ১০ বছরে উপকুলীয় অঞ্চলে একটি বাঁধও নির্মাণ হয়নি।
তিনি উপকুলীয় অঞ্চলে ‘ফনী’ ঠেকানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, আওয়ামী শাসকের আমলে যেদেশে অগ্নিকান্ডে মানুষের নিরাপত্তা ব্যবস্থা নাই, সেই শাসক আল্লাহ প্রদত্ত ‘ফনী’ ঠেকানোর কে ?
তিনি সরকার প্রধানের প্রতি মাহে রমজানের আহ্বান জানিয়ে বলেন, মুনাফালোভী ও সরকারদলীয় সিন্ডিকেটদের এখনই আইনের আওতায় আনুন। মাহে রমজান সহনশীলতার মাস। দেশবাসীর জিজ্ঞাসা রমজান আসলেই নিত্যপণ্য সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় কেন ? বাাজরে গেলেই ৬০/১২০ টাকার নিচে তরকারি ক্রয় করা প্রায় অসম্ভব। সুতরাং সিন্ডিকেটের খেলা বন্ধ করুন।
তিনি আরো বলেন, মহান মে দিবস শ্রমিকদের আত্মত্যাগের মাস। শ্রমিকরা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য প্রধান হাতিয়ার ও নিয়ামক। তাদের ঘাম ঝরা শ্রমকে মালিক দ্বারা শোষণ করা বন্ধ করতে হবে। শ্রমিকদের সকল দাবি মেনে নিতে হবে।
তিনি আজ বিকাল ৩.৩০টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা মজদুর লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা মজদুর লীগের সভাপতি শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, মো. হাসমতউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন, সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজ, জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী, যুব জাগপা নেতা নাসির উদ্দিন নিশাদ।