জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র দিনাজপুর জেলা কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুর নবিকে আহবায়ক ও মোঃ শাজাহান খোকনকে সদস্য সচিব করে দিনাজপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত দিনাজপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া দিনাজপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
দিনাজপুর জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুর নবি
২/ সদস্য সচিব – মোঃ শাজাহান খোকন
৩/ সদস্য – সৈয়দ ইমরুল কায়েস রুপম
৪/ সদস্য – অরুন মহন্ত
৫/ সদস্য – মোঃ খলিলুর রহমান
৬/ সদস্য – মোঃ আমিনুল ইসলাম
৭/ সদস্য – মোঃ আব্দুল কাইয়ুম
৮/ সদস্য – মোঃ হোসেন
৯/ সদস্য – মোঃ ইশতিয়াক আহমেদ
১০/ সদস্য – মোঃ রফিকুল ইসলাম
১১/ সদস্য – মোঃ শরিফুল ইসলাম
১২/ সদস্য – মোছাঃ ফাতেমা খোকন পান্না
১৩/ সদস্য – মুক্তা মহন্ত
১৪/ সদস্য – মোঃ মেহেদি
১৫/ সদস্য – মোছাঃ রেনুফা খানম
১৬/ সদস্য – মোঃ মাজেদুর রহমান
১৭/ সদস্য – এস এম বাবু
১৮/ সদস্য – মোঃ হাবিবুর রহমান হাবিব
১৯/ সদস্য – মোছাঃ আয়েশা বেগম
২০/ সদস্য – আবুল হোসেন খোকন
২১/ সদস্য – মোঃ আক্কাস
