ঢাকা জেলা জাগপা’র আহবায়ক কমিটি গঠিত!

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মু. মজিবুর রহমানকে আহবায়ক ও নুরুল আলমকে সদস্য সচিব করে ঢাকা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত ঢাকা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া ঢাকা জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।            

ঢাকা জেলা আহবায়ক কমিটিঃ  

১/ আহবায়ক              – মু. মজিবুর রহমান                 

২/ সদস্য সচিব            – নুরুল আলম                      

৩/ সদস্য                   – শফিকুর রহমান                  

৪/ সদস্য                   – জিয়াউল আনোয়ার                 

৫/ সদস্য                   – অ্যাডভোকেট মর্তুজা তালুকদার     

৬/ সদস্য                   – আলী আজগর  

৭/ সদস্য                   – বিশ্বজিৎ সাহা

৮/ সদস্য                   – ওলিউল্লাহ

৯/ সদস্য                   – উজ্জ্বল আলম

১০/ সদস্য                  – মোঃ বাবু মিয়া

১১/ সদস্য                  – সোহেল রানা