একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৫ নভেম্বর বৃহস্পতিবার হতে ১৭ নভেম্বর শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ফরম পূরণ করে জমা দিতে হবে শনিবার বিকাল ৫ টার মধ্যে।
দলের পক্ষ থেকে কাদের মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ১৯ নভেম্বর সোমবার পার্টির মনোনয়ন বোর্ডের সভায়।
মনোনয়ন ফরমের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
