জাগপার বর্ধিত সভা অনুষ্ঠিত, ক্যাসিনো চালাতো আ’লীগ; ভলেন্টিয়ার ছিল যুবলীগ! – জাগপা

আমার বোনদের বিবস্ত্র করে আওয়ামীলীগের এ কেমন ক্যাসিনো? এমন মন্তব্য করে জাগপার নেতারা বলেন ক্যাসিনো’র নেপথ্যের খেলা রাষ্ট্রীয় সংস্কৃতিকে উলঙ্গ করা। অর্থনীতিকে সুকৌশলে পাচার ও ধ্বংস করা। নেতৃবৃন্দ বলেন ক্যাসিনো, দুর্নীতি, চাঁদাবাজি, মদ, জুয়া সবই আওয়ামী নেতাদের আয়ের উৎস। সুতরাং যুবলীগকে ভলেন্টিয়ার বানিয়ে আওয়ামী নেতারা হচ্ছেন ক্যাসিনো’র মালিক।

জাগপাকে নিয়ে গভীর ষড়যন্ত্রকারীদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে নেতারা বলেন জাগপা সিংহের দল। মনে রাখবেন হনুমানের তালি বাজিয়ে নিজের মর্যাদা নষ্ট করবেন না।আল্লাহ আমাদের প্রভূ সুতরাং ভয় পাবার কিছুই নাই।

নেতৃবৃন্দ আজ শুক্রবার দিনব্যাপী আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত জাগপার বর্ধিত সভা ২০১৯’ এসব কথা বলেন।

জাগপার সভাপতি ও সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক আসাদুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও মূখপাত্র রাশেদ প্রধান, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফ্ফর মোঃআনাছ, যুগ্ম সাধরণ সম্পাদক মো:হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক ইনসান আলম আক্কাস, আন্তর্জাতিক সম্পাদক এস এম শাহাদাত, মানিক সরকার, ছাত্রবিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা জাগপার আহ্বায়ক শামীম আক্তার পাইলট, গাইবান্ধার জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় সদস্য এনায়েত আহমেদ হালিম,যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান ফারুকী, উপস্থিত ছিলেন চট্টগ্রামের মোঃ হেলাল, পঞ্চগড়ের মোঃ বেলাল হোসেন, বগুড়ার শামসুল হক, দিনাজপুরের মাসুদ রানা চৌধুরী, কুষ্টিয়ার নুর ইসলাম মিয়া রন্জু, মাদারীপুরের শওকত উজ-জামান প্রমূখ।