জাগপার উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা সেলিম চৌধুরী আর নেই!  

২০ দলীয় জোটের শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, জাগপা প্রতিষ্ঠাতা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের ঘনিষ্ট সহযোদ্ধা, সত্তরের দশকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা সেলিম চৌধুরী গত রবিবার ভোরবেলায় বগুড়া শহরের মাটিডালি মোড়ে এক সড়ক দূর্ঘটনায় গুরতর আহত হলে টি এম এম এস হাসপাতালে নেওয়া হয়। সকাল ৯.০০ (নয়) টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, চার পুত্র সহ অসংখ্য সহযোদ্ধা সহকর্মী আত্মীয়স্বজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর সংবাদে তার নিজ বাসভবন আটাপাড়া এলাকা সহ শহরে শোকের ছায়া নেমে আসে। জনাব সেলিম চৌধুরীর আকস্মিক মৃতুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জাগপা জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি দলের মুখপাত্র রাশেদ প্রধান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, শিক্ষা-ছাত্র বিষয়ক সম্পাদক ও জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শামীম আক্তার পাইলট।

জনাব সেলিম চৌধুরী রাজনীতিতে ছিলেন একজন নিবেদিত মানুষ। তিনি একাধারে সৎ, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সদাস্বোচ্চার, প্রতিবাদী একজন সাহসী মানুষ ছিলেন। তিনি ১৯৭৪ সালে দূর্নীতি বিরোধী সংগ্রামের একজন সাহসী যোদ্ধা। রবিবার বাদ আছর বগুড়া শহরের আটাপাড়া ঈদ গাঁ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। জানাজা শেষে আটাপাড়া পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।