‘চামড়া ও এতিমের হক লুটেরা দেশ ধ্বংসের ভয়ংকর বাহীনি’ – রাশেদ প্রধান

রাষ্ট্র ও সুষ্ঠ রাজনীতির গভীরে অনেক বড় ক্ষত সৃষ্টি হতে চলেছে উল্লেখ করে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘ক্ষমতাসীনরা আদর্শ ও নীতিহীন রাজনীতি প্রদর্শন করাই ভূল পথে দাবিত হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।’ তিনি বলেন, ‘রাজনীতিতে জ্ঞানীজনদের অনুপস্থিতি ও নেতাদের নীতিহীনতার কারনেই বাংলাদেশ এখন নেতা ও মেধাহীন রাজনীতির প্রতিচ্ছবি। সুতরাং আমাদের পতাকা আছে স্বাধীনতা নাই।’

তিনি বলেন, ‘লাখো শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশে জনগনের ভাগ্য এখন বড়ই নির্মম। শাসকরা আমাদের ভাতে মারে, পানিতে মারে এখন ডেংগুতে মারতে শুরু করেছে।’ তিনি আরো বলেন, ‘পশুর চামড়া খেকো ও এতিমের হক লুটেরা দেশ ধ্বংসের এক ভয়ংকর বাহীনি। সুতরাং দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রামের বিকল্প নাই।’ তিনি আজ শনিবার বিকাল ৪ টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফ্ফর মোঃ আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান, মো: হাশমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, আন্তর্জাতিক সম্পাদক এস.এম শাহাদাত, জাগপা’র নির্বাহী কমিটির সদস্য আরিফ হোসেন ফিরোজ, জাগপা ঢাকা মহানগর সহ সভাপতি আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার কেন্দ্রীয় নেতা শাহীনুর রহমান, নজরুল ইসলাম বাবলু, প্রকৌশলী সিরাজ, জাগপা ছাত্রলীগের নগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু, যুব জাগপার নগর নেতা ইছহাক মীর, রিয়াজ খান, শাহাবুদ্দিন সাবু, বিপুল সরকার, নাসির উদ্দিন নিশাদ, আসাদুজ্জামান নূর প্রমুখ।