জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র চাঁদপুর জেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মোঃ নাজমুল হুদাকে আহবায়ক ও সাইদুল ইসলাম সাগরকে সদস্য সচিব করে চাঁদপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত চাঁদপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া চাঁদপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটিঃ
১/ আহবায়ক – মোঃ নাজমুল হুদা
২/ সদস্য সচিব – সাইদুল ইসলাম সাগর
৩/ সদস্য – জাহিদ হাসান
৪/ সদস্য – আলমগীর হোসেন
৫/ সদস্য – মোঃ মামুন সরদার
৬/ সদস্য – মোঃ আল-আমিন
৭/ সদস্য – মোঃ বাপ্পি
