এটিএম হেমায়েত উদ্দিনের মৃত্যুতে জাগপা’র শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রাজাবাজারস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন| ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান| নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।