জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান গত ২ সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮ টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা’র জাতীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ও গঠনতন্ত্রের ১৫(খ) ধারা মোতাবেক জাগপা কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানকে জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ৩০ জুন ২০১৯ইং জাগপা’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় নির্বাহী কমিটির সভায় বহিস্কার করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর ২০১৯ইং সকাল ১০ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা’র বর্ধিত সভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
