‘অদম্য সাহসীকতার মিনার মেজর এম এ জলিল’ – রাশেদ প্রধান

মেজর এম এ জলিলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আমরা নতুন প্রজন্মরা মেজর জলিলের স্বাধীনতা সংগ্রামকে ভূলে যেতে পারিনা। মেজর জলিল নবম সেক্টর কমান্ডার হিসাবে তার সাহসীকতা রাষ্ট্র নির্মাণে বড় সহায়ক ছিলো। সুতরাং মেজর জলিল স্বাধীনতা যুদ্ধে সাহসীকতার একটি মিনার।

তিনি বলেন অপ্রিয় হলেও সত্যি আজ সাহস করে সত্য বলতে হচ্ছে কারা মেজর জলিলকে মেনে নিতে চাননি? কারা তার লাশ দাফনে অস্বীকৃতি দিয়েছেন? সুতরাং মেজর জলিলকে যারা অস্বিকার করেন এবং তার মৃত্যুবার্ষিকী পালন করেন না তাদের দেশপ্রেম নিয়ে আমাদের সন্দেহ আছে।

তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত মেজর জলিলের স্বরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফ্ফর মোঃআনাছ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃহাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, মাদারীপুর জেলা জাগপা নেতা মোঃ শওকত আলী প্রমূখ।

এদিকে সকাল ৯ টায় জাগপা নেতৃবৃন্দ মিরপুরে মেজর জলিলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাগফেরাত কামনায় মোনাজাত করেন।