শেরপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি গঠিত!

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র শেরপুর জেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মামুন তালুকদারকে আহবায়ক ও মোঃ লেবু মিয়াকে সদস্য সচিব করে শেরপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।  

ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত শেরপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া শেরপুর জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।           

শেরপুর জেলা আহবায়ক কমিটিঃ

১/ আহবায়ক               – মামুন তালুকদার                   

২/ যুগ্ম আহবায়ক         – সিরাজ মিয়া   

৩/ সদস্য সচিব             – মোঃ লেবু মিয়া                    

৪/ সদস্য                    – মোঃ হাসান                 

৫/ সদস্য                   – মোঃ খোরশেদ আলম       

৬/ সদস্য                   – নারায়ণ চন্দ্র

৭/ সদস্য                   – মোঃ খোকা মিয়া