‘শাসকের দুর্নীতির কারণে ডেঙ্গুর আবিষ্কার’ – ব্যারিষ্টার তাসমিয়া প্রধান

জাগপার সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান বলেছেন জালীম শাসকের বেপরোয়া দুর্নীতির কারনে মরণব্যাধি ডেঙ্গু আবিষ্কার হয়েছে। একদিকে অপরিছন্ন নগরী অন্যদিকে জলাবদ্ধতায় নগরবাসীকে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তার পরেও শাসকের দাম্ভিকতা দেশের সর্বনাশ ডেকে আনছে। তিনি আফসোস করে বলেন রাষ্ট্র আজ সত্যিই অসহায়। ডেঙ্গু ও বন্যার্ত মানুষদের পানিতে ভাসিয়ে প্রিয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মাজেজা অভিভাবকহীন রাষ্ট্রের প্রতিচ্ছবি।

তিনি বলেন দেশের চারদিকে গণ অন্ধকার। অর্থনীতির উপর লুটপাটের আগ্রাসন চলছে। গুম – খুন – ধর্ষণসহ সামাজিক অবক্ষয় দেশের জন্য ভয়াবহ অশনিসংকেত। তিনি অবিলম্বে সরকার ও প্রশাসনকে দায়িত্বশীল হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আজ শুক্রবার বিকাল- ৪ টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত জাগপা মজদুরলীগের কেন্দ্রীয় সহ সভাপতি গাজী ফকীর এর স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার যুগ্ম সাধারন সম্পাদক আসাদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, আবু মোজাফ্ফর মোঃআনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, মানিক সরকার, যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিন, যুবনেতা রিয়াজ রহমান, প্রকৌশলী সিরাজ, নজরুল ইসলাম বাবলু, ইসহাক মীর, বিপুল সরকার, নাসির উদ্দিন নিশাত, মোহাম্মদ আলী প্রমূখ।

সভা শেষে মরহুমের জন্য বিশেষ দোয়া করা হয়