শুধু ভোট দিলে হবেনা, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে নতুবা জাতীয়তাবাদের গণ জোয়ার এর ফল তুলবে অশুভ শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব তুলে নিতে হবে ছাত্রদের। নারায়ণগঞ্জ জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জাফর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ছাত্র প্রতিনিধি দল আজ ২১ নভেম্বর ২০১৮ জাগপা’র কেন্দ্রীয় কমিটির সাথে সাক্ষাত করতে আসলে এসব কথা বলেন জাগপা’র মুখপাত্র ও সহ সভাপতি রাশেদ প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, জাগপা ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান ফারুকী প্রমুখ।
