ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চ ও সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মদদে যে নির্মম ও পৈশাচিক হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাগপা ছাত্রলীগ।
আজ জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী, নগর সভাপতি ফয়সাল অরন্য ও সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন- এরকম ন্যাক্কারজনক হামলা ২৫ মার্চের কালো রাত্রির হামলার শামিল। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান অন্যথায় এদেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
আজ জাগপা ছাত্রলীগের একটি প্রতিনিধি দল হাসপাতালে ভিপি নুর ও আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিনিধি দলে ছিলেন নগর সাধারণ সম্পাদক মীর আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ শফী, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, ছাত্রনেতা সাকিব, ফয়সাল চৌধুরী মুন প্রমুখ।
