জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াজুল করিমকে আহবায়ক ও মোঃ বেল্লাল হোসেনকে সদস্য সচিব করে বরগুনা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত বরগুনা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া বরগুনা জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
বরগুনা জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – রিয়াজুল করিম
২/ যুগ্ম আহবায়ক – মাওলানা মোঃ বেলায়েত হোসেন
৩/ যুগ্ম আহবায়ক – ফারুক আহম্মেদ
৪/ সদস্য সচিব – মোঃ বেল্লাল হোসেন
৫/ সদস্য – নাসিমা বেগম
৬/ সদস্য – লিটন খাঁন
৭/ সদস্য – দাঁউদ হাওলাদার
