জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র অঙ্গ সংগঠন যুব জাগপা’র ঢাকা মহানগর আহবায়ক করা হয়েছে নজরুল ইসলাম বাবলুকে। যুব জাগপা কেন্দ্রিয় কমিটির সভাপতি আরিফুল হক তুহিন ঢাকা মহানগর যুব জাগপা’র পূর্বের কমিটি বিলুপ্ত করে নজরুল ইসলাম বাবলুকে আহবায়ক ঘোষনা করেন।
আজ ২৯ আগস্ট রবিবার জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে এ দায়িত্ব প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিল যুব জাগপা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় যুব জাগপা কেন্দ্রিয় কমিটির সভাপতি আরিফুল হক তুহিন বলেন, নজরুল ইসলাম বাবলু একজন দক্ষ সংগঠক। আমি বিশ্বাস করি তিনি যুব জাগপাকে আরো শক্তিশালী করতে পারবেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভুমিকা রাখতে পারবেন।
ঢাকা মহানগর যুব জাগপা আহবায়কের দায়িত্ব গ্রহণের পর নজরুল ইসলাম বাবলু বলেন, দ্রুততম সময়ের মধ্যে সবার সাথে মতবিনিময় করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে ইনশাআল্লাহ। যুব জাগপা ঢাকা মহানগর, গণতন্ত্র পুনরুদ্ধারের আগে পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।
